ফন্টলিপি হযরত আলী রা. ফন্ট ব্যবহারের সঠিক গাইড

ফন্টলিপি হযরত আলী রা. ফন্ট গাইড

এই ফন্টে বিশেষ অক্ষর, কার-চিহ্ন এবং মাত্রালতা যোগ করার সঠিক নিয়মাবলী।

মাত্রালতা (Matralota)

শুরুর এবং শেষের মাত্রালতা যোগ

লেখার শুরুতে <বাংলা সংখ্যা এবং শেষে বাংলা সংখ্যা> ব্যবহার করুন। সংখ্যাটি থেকে ১৫-এর মধ্যে হতে হবে।

উদাহরণ: <১আমার সোনার বাংলা১৫>

কার-চিহ্ন (Vowel Diacritics)

লক্ষ্য করুন: কিছু ক্ষেত্রে মূল কার-চিহ্ন মুছে ফেলতে হবে, আবার কিছুতে হবে না।

১. এ-কার (ে) এবং হ্রস্ব ই-কার (ি)

এই দুটি কার-চিহ্নের জন্য মূল চিহ্নটি মুছে ফেলে, অক্ষরের আগে বিশেষ কোড বসাতে হবে।

এ-কার (ে): অক্ষরের আগে *সংখ্যা (১-৫) ব্যবহার করুন।

"লেখক" লেখার নিয়ম: *১লখক

হ্রস্ব ই-কার (ি): অক্ষরের আগে +সংখ্যা (১-৫) ব্যবহার করুন।

"হিসাব" লেখার নিয়ম: +১হসাব

২. আ-কার (া) এবং দীর্ঘ ঈ-কার (ী)

এই দুটি কার-চিহ্নের জন্য মূল চিহ্নটি না মুছে, কার-চিহ্নের পরে কোড বসাতে হবে।

আ-কার (া): আ-কারের (া) পরে সংখ্যা+ (১-৫) ব্যবহার করুন।

"বাংলা" লেখার নিয়ম: বাংলা১+

দীর্ঘ ঈ-কার (ী): দীর্ঘ ঈ-কারের (ী) পরে সংখ্যা+ (১-৫) ব্যবহার করুন।

"নদী" লেখার নিয়ম: নদী২+

৩. উ-কার (ু), ঊ-কার (ূ) এবং ঋ-কার (ৃ)

এই চিহ্নগুলোর জন্য মূল চিহ্নটি না মুছে, অক্ষরের পরে শুধু বাংলা সংখ্যা ( অথবা ) যোগ করতে হবে।

উ/ঊ-কার: অক্ষরের পরে বা দিন।

"ভূমি" লেখার নিয়ম: ভূমি১ বা ভূমি২

ঋ-কার: অক্ষরের পরে বা দিন।

"কৃষক" লেখার নিয়ম: কৃ১ষক বা কৃ২ষক

এটি ফন্ট ব্যবহারের একটি নির্দেশিকা।

Post a Comment